ইতালিকে চূড়ায় তুলে মানচিনির কান্না-হাসি
টাইব্রেকার শেষ হওয়ার পরই রবের্তো মানচিনি যেন বুঝে উঠতে পারছিলেন না, কী করবেন। উচ্ছ্বাসে ছুটোছুটি, সামনে যাকে পাওয়া যায় তাকে জড়িয়ে ধরা, ইতালির পতাকা গায়ে জড়িয়ে সদর্প বিচরণ…. কত কী! আবেগের চিরায়ত প্রকাশও দেখা গেল, যখন হৃদয়ের অনুভূতি ফুটে ওঠে চোখে। জয়ের পর ইতালি কোচের চোখ অশ্রসজল। মুখের হাসিই বলে দিচ্ছিল, এটা সুখের কান্না। ইতালির ফুটবলকে তলানি থেকে শীর্ষে তোলার তৃপ্তি জল!
from bangla - খেলা https://ift.tt/3r7NkJx
from bangla - খেলা https://ift.tt/3r7NkJx
No comments