Breaking News

সুইসদের স্বপ্নযাত্রা থামিয়ে সেমিতে স্পেন

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থেমে গেল সুইজারল্যান্ডের স্বপ্নময় পথচলা। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প লেখা দলটি স্পেনের সামনেও লড়াই করল দুর্দান্ত। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ফেরাল সমতা। অনেকটা সময় একজন কম নিয়ে খেলেও রুখে দিল প্রতিপক্ষের একের পর এক আক্রমণ। তবে টাইব্রেকারে এবার আর পেরে উঠল না তারা। সেমি-ফাইনাল উঠল লুইস এনরিকের দল।

from bangla - খেলা https://ift.tt/3h98Vhs

No comments