Breaking News

সময়ের থাবায় থমকে গেছে মোশাররফের সোনার হাসি

সোনায় মোড়ানো দিনগুলি হারিয়ে গেছে সময়ের স্রোতে। পড়ে আছে কেবল অতীতের কঙ্কাল। একসময় বক্সিং রিং দাপিয়ে বেড়িয়েছেন মোশাররফ হোসেন। মুষ্ঠিবদ্ধ হাতের প্রতাপে লিখেছেন অর্জনের দারুণ সব গল্প। সময়ের থাবায় এখন তিনি নড়তে-চড়তে পারেন না ঠিকঠাক। পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পর লাঠিতে ভর করে কোনো রকমে চলছে জীবনের চাকা। বক্সার মোশাররফ হেরে গেছেন জীবনযুদ্ধে। ৩৫ বছর এসএ গেমসের সেই সোনাঝরা দিনগুলি এখনও তাকে ভালো লাগার দোলা দেয় বটে, তবে জাগায় প্রবল হাহাকারও।

from bangla - খেলা https://ift.tt/2xULNiR

No comments