Breaking News

‘মুস্তাফিজ বলছিল, ভাই আর পারব না’

মুস্তাফিজুর রহমানের তখন সবে শেষ হয়েছে ৫ ওভার। কিন্তু প্রচণ্ড গরমে প্রায় কাহিল অবস্থা। ডিহাইড্রেশনে ক্র্যাম্প করতে শুরু করেছে পায়ের পেশি। ওভার শেষে এই বাঁহাতি পেসার গিয়ে অধিনায়ককে বললেন, ‘ভাই আর পারব না’। মাশরাফি বিন মুর্তজার মাথায় হাত; মুস্তাফিজকে ঘিরেই তো সাজিয়ে রেখেছেন স্লগ ওভারের পরিকল্পনা! ম্যাচ জিততেই হবে। অধিনায়ক হাল ছাড়লেন না। লেগে থেকে মুস্তাফিজকে নানাভাবে উজ্জীবিত করে আদায় করে নিলেন ম্যাচ জেতানো পারফরম্যান্স!

from bangla - Home https://ift.tt/2I9WQ8D
>

No comments